পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংক ও বীমা খাতের ৬ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা রোববার, ২৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা। কোম্পানিগুলোর মধ্যে ৩টি হচ্ছে ব্যাংকিং খাতের কোম্পানি, অপর ৩টি বীমা খাতের। সভায় চলতি ২০২৪ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা কোম্পানিগুলো হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সিটি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।
সিটি ব্যাংক: সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাববছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯০ পয়সা। অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৫ পয়সা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি): ব্যাংকটির সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাববছরে এমটিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা।
এনআরবিসি ব্যাংক: ব্যাংকটির সভা বেলা ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাববছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৩ পয়সা। অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা। অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫০ পয়সা।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স: সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭২ পয়সা। অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯১ পয়সা।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৫ পয়সা। অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)