Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লেনদেন পতনে রবিবার

প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৪ , ৭:৫৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৮, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৮ জুলাই মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৯২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৮৩ পয়েন্টে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৪৮৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৮টি কোম্পানির, বিপরীতে ২৬১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)