Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমটিবির আয় কমল

প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৪ , ৮:১১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৮, ২০২৪, ৮:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।রোববার, ২৮ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩৮ পয়সা এবং আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৪১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা এবং গত বছরের একই সময়ে ১ পয়সা ১০ আয় হয়েছিল (রিস্টেটেড)। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)