ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে সোমবার, ২৯ জুলাই চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় কমেছে ২১৮ কোম্পানির শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৯২০ পয়েন্টে দাড়িয়েছে।
আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৫ কোটি ০১ লাখ টাকা। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২ টির, কমেছে ২১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টি কোম্পানির শেয়ারের দর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)