ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। কোম্পানিটির নাম ‘ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড’ এর পরিবর্তে ‘ম্যাকসন্স স্পিনিং মিলস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ৩০ জুলাই থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)