Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার মূল্যসূচকের পতনে লেনদেন

প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৪ , ৭:৪২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৯, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে সোমবার, ২৯ জুলাই। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ৩৩২ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ৪৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩০ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৪৫০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭টি কোম্পানির, বিপরীতে ৩৩২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)