ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৯ জুলাই লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩২ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দর পতনের শীর্ষে উঠে এসেছে ২ কোম্পানি।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি ২টি হলো- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন এনার্জিপ্যাকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৩ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯০ পয়সা বা ৩ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৯৯৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৯৯১ শতাংশ কমেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।
দরপতনের তালিকায় উঠে আসা বাকি কোম্পানিগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল এবং আলহাজ টেক্সটাইল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)