Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মূল্যসূচকের পতনে লেনদেন

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৪ , ৩:৩২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৪, ৩:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দরপতনে চলছে লেনদেন। গত কয়েকদিন ধরে লেনদেনের সাথে সূচক কমেই চলেছে। মঙ্গলবার, ৩০ জুলাই মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশপাশি গত দিনের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৭১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১১৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৮৮১ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১৮ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫টি কোম্পানির, কমেছে ৩৪০ কোম্পানির এবং দর অপরিবর্তিত ছিল ৩২টি প্রতিষ্ঠানের।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)