আগামী ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা করা হয়েছে। আলোচ্য অর্ধবার্ষিকের জন্য বন্ডটির ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ কুপন পেমেন্ট হারে মুনাফা দেয়া হবে বলে জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই, গত বছরের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি এবং গত ১ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ কুপন পেমেন্ট হারে মুনাফা ঘোষণা করা হয়েছিল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)