Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

যমুনা ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৪ , ১০:৪১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

যমুনা ব্যাংক পিএলসির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার, ৩০ জুলাই সকাল ১০ টায় ভার্চ্যুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সালের জন্য ১৭.৫০ শতাংশ নগদ এবং ৮.৫০ শতাংশ বোনাস  লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় লভ্যাংশ অনুমোদন ছাড়াও ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: সাইদুল ইসলাম। সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানি সেক্রেটারি এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)