Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ম্যারিকোর ১০ টাকার শেয়ারে ১০০ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৪ , ১১:০৩ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ম্যারিকো বাংলাদেশ জানুয়ারি-অক্টোবর’২৩ পর্যন্ত সময়ের আর্থিক ফলাফলের উপর ভিত্তি করে অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি আলোচিত সময়ে শেয়ারহোল্ডারদের ১ হাজার শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১০০ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুলাই) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এপ্রিল’২৪ থেকে জুন’২৪ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সভায় কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৪ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ৪২ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১৫ টাকা ৪২ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)