Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রভাতী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৪ , ১১:২৫ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। মঙ্গলবার (৩০ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা, যা আগের বছর ২ টাকা ৫২ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৯৯ পয়সা। আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ আগস্ট।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)