Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৪ , ৬:৪২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা এবং যা আগের বছর ১৩ পয়সা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর এবং ২৫ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)