Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে টেকনো ড্রাগস

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৪ , ৯:৩৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩২ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনের ৬.৭৮ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের ২৪ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.০৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫২ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ১৩ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা, সী পার্ল হোটেলের ১০ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১০ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা, ইউনিলিভার কনজিউমারের ৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা এবং ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)