Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে দর পতনে পদ্মা ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৪ , ৯:৩৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ৬০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.১০ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৯৮.৪০ টাকা।তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৯০ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৯.৭০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমান ফিডের ১১.৭৮ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ১১.৬৭ শতাংশ, সী পার্ল রিসোর্টের ১১.৬৫ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১১.১৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ১১.০৭ শতাংশ, সিএপিএম বিডবিএল মিউচুয়াল ফান্ডের ১০.৯৬ শতাংশ এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৮৭ শতাংশ শেয়ার দর কমেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)