ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার, ৪ আগস্ট মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৪ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২১ দশমিক ৫২ পয়েন্ট কমে ১১৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪১ দশমিক ৮২ পয়েন্ট কমে ১৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।
রবিবার ডিএসইতে ২০৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৭৫ লাখ টাকা।
রবিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬টি কোম্পানির, বিপরীতে ৩৭২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)