দেশে চলমান বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার, মঙ্গলবার ও বুধবার তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে তিনদিন বন্ধ থাকবে পুঁজিবাজার। রোববার, ৪ আগস্ট বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী সাধারণ ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যা থেকে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)