Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসির ওয়েবসাইট হ্যাক

প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২৪ , ১০:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ৫, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। বিএসইসির ওয়েবসাইট sec.gov.bd তে গেলে ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সোমবার, ৫ আগস্ট রাতে ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায় হ্যাকড বাই স্টুডেন্ট সম্বলিত একটি ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। আর সেই ছবিটি চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের।

ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের চলমান ১ দফা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের একটি পক্ষ বিএসইসির ওয়েবসাইটটি হ্যাক করে থাকতে পারে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)