দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ৬ আগস্ট ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪২৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে। মঙ্গলবার ডিএসইতে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২০৭ কোটি ৮৩ লাখ টাকা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)