Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন ইন্স্যুরেন্সের সভা স্থগিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ইন্স্যুরেন্স কোম্পানির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে পর্ষদ সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: মঙ্গলবার, ৬ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করার কথা ছিলো।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: বৃহস্পতিবার, ৮ আগস্ট বিকাল ২ টা ৩০ এবং ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত, ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করার কথা ছিলো।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: সোমবার, ৫ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করার কথা ছিলো।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)