Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২৪ , ৮:০৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৭, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার, ৭ আগস্ট ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২০২২ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৬টি কোম্পানির, বিপরীতে ১১৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)