Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২৪ , ১১:৩৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১০, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

পদত্যাগ করলেন শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান।

তবে পদত্যাগ না করলে তাকে অপসারণের বিষয়টি আগেই সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে। সিদ্ধান্ত নেওয়া হবে অন্যান্য কমিশনারদের ব্যাপারেও, অর্থাৎ বিএসইসিকে পুরোপুরি ঢেলে সাজানো হচ্ছে। এর ফলে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার আড়াই মাসের মধ্যে ভেঙে যাচ্ছে কমিশন। এর আগে শুক্রবার রাতে পদত্যাগ করেন বাংলাদেশ গভর্নর আবদুর রউফ তালুকদার।

চলতি বছরের ২৮ মে তাকে ৪ বছরের জন্য পুনঃনিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০২০ সালের ১৭ মে তাকে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান করা হয়।

  • বিএসইসির চেয়ারম্যান কোথায়!

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)