Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লেনদেনের মাত্র ১০ মিনিটে ‘ডিএসইএক্স’ উত্থান

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ১০:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

সরকার পতনের পরের কার্যদিবস থেকে ডিএসইর সূচক বেড়েই চলেছে। আজও (রোববার) তার ব্যতিক্রম নয়। এদিন লেনদেনের মাত্র ১০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ বৃদ্ধি পেয়েছে ২৬১ পয়েন্ট। সূচক ছাড়িয়েছে ৬ হাজার পয়েন্ট।

রোববার, ১১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) সূত্রে জানা গেছে, এদিন লেনদেন শুরুর মাত্র ১০ মিনিটেই বৃদ্ধি পেয়েছে ৩৩৬ কোম্পানির শেয়ারের দর। লেনদেন ছাড়িয়েছে ১৯৪ কোটি ২৯ লাখ টাকা। সকাল ১০ টা ১০ মিনিটে ‘ডিএসইএক্স’ সূচকের অবস্থান দাঁড়ায় ৬ হাজার ১৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১০৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৮ পয়েন্টে দাড়িয়েছে।

আলোচিত সময়ে লেনদেনে আংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দাম বেড়েছে ৩৩৬ টির, কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টি কোম্পানির শেয়ারের দর।

বিশ্লেষকেরা মনে করছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং তারই স্নেহভাজন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নিয়ন্ত্রন সংস্থার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার ফলে ঘুরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার, হবে কারসাজিকারী দুষ্টচক্র মুক্ত। আর এ কারণেই বাজারের উপর আস্থা ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা। যার প্রতিফলন দেখা যাচ্ছে ডিএসইর সূচকে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)