Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিটি ব্যাংকের আয় সামান্য বেড়েছে

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ১২:১০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৪-জুন,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকটির আয় সামান্য বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি ,২৪-জুন,২৪) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৬ পয়সা। ৩০ জুন, ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৮ টাকা ১২ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)