Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে বেড়েছে লেনদেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ৫:৪১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ৫:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার, ১১ আগস্ট মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই’র প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯১ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৫১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৪ পয়েন্টে দাড়িয়েছে।

রবিবার ডিএসইতে ২ হাজার ১০ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে হয়েছে ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকা।

রবিবার ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৩টি কোম্পানির, বিপরীতে ২০৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)