Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ৯ মিউচুয়াল ফান্ডের

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ৬:২২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) পরিচালিত ৯ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের জন্য ফান্ডগুলো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ফান্ডগুলো হলো- আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট এমএফ ওয়ান, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি থার্ড এএমসিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)