Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহসীন চৌধুরী

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান কমিশনার মোহাম্মদ মোহসীন চৌধুরী। রবিবার, ১১ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে।

আদেশে উল্লেখ রয়েছে, পরিবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিশনার মোহাম্মদ মোহসীন চৌধুরী বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)