Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মেঘনা পেট্রোলিয়ামের লুব্রিক্যান্টস বিক্রির সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জ্বালানি তেলের পাশাপাশি লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে রবিবার, ১১ আগস্ট কোম্পানিটি ইউনাইটেড লুব অয়েল নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।

মেঘনা পেট্রোলিয়াম সূত্রে জানা গেছে, আলোচিত চুক্তির আওতায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তাদের পেট্রোল পাম্পগুলোর মাধ্যমে সারাদেশে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের আমদানি করা ‘পেট্রোনাস’ ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করবে।

গত ১২ জুন অনুষ্ঠিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের সঙ্গে চুক্তি ও পেট্রোনাস ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে আজ প্রতিষ্ঠান দুটির মধ্যে আলোচিত চুক্তিটি স্বাক্ষর হয়েছে।

আলোচিত লুব্রিক্যান্টস বিক্রির থেকে বছরে কোম্পানিটির এক কোটি ৫০ লাখ টাকা মুনাফা হতে পারে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড হচ্ছে দেশের তিনটি তেল বিপনন কোম্পানির অন্যতম। কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ। কোম্পানিটি ২০২৩ সালে ৪৪২ কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছিল। ওই বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। ওই বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)