Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসির দুই কমিশনারের পদত্যাগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৪ , ১১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই কমিশনার। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও কমিশনার ড. রুমানা ইসলাম। ইতোমধ্যে তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সদ্য পদত্যাগ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ২০২০ সালের ২০ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

১৯৯৩ সালের জুনে বিএসইসি গঠন হওয়ার পর সংস্থাটির প্রথম নারী কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রুমানা ইসলাম। তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর শেষ করেন।

পরে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর করেন। ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনের ওপর পিএইচডি করেন। ২০০৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

২০২২ সালের ৮ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

এর আগে শনিবার পদত্যাগ করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)