Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফারইস্ট ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ, নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৪ , ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ১১ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ১২ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৫৭ পয়সা লোকসান হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ-ফ্লো ছিল ১৪ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ১২ পয়সা ছিল।

অন্যদিকে কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৫  পয়সা এবং যা আগের বছর ১৪ টাকা ০৬ পয়সা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর এবং ০৩ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)