Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৪ , ৪:৫০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জনতা ইন্স্যুরেন্স লিমিটেডে গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ১১ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৭৯ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৭৫ পয়সা আয় হয়েছিল। অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ৮৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)