Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

একমি পেস্টিসাইডসের ঘোষিত লভ্যাংশ পায়নি বিনিয়োগকারীরা

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৪ , ৬:০৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড ঘোষণা করেও বিনিয়োগকারীদের বিও একাউন্টে লভ্যাংশ প্রেরণ করেনি। সম্প্রতি কোম্পানিটির কাছে লভ্যাংশ না পাঠানোর কারণ জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসের ৪ তারিখে অনুষ্ঠিত এক পর্ষদ সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাবছরের জন্য ০ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। কিন্তু দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও এখনো ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠায়নি কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)