Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লংকাবাংলা ফাইন্যান্স লোকসানে

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৪ , ৯:৪৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সোমবার, ১২ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭০ পয়সা এবং যা আগের বছর ১ টাকা ২১ পয়সা ছিল। সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ২১ পয়সা এবং যা আগের বছর মাইনাস ১২ টাকা ৫৯ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর, রোববার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে এবং ৬ সেপ্টেম্বর, বুধবার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)