Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোনার বাংলা ইন্স্যুরেন্সের সভা ১৯ আগস্ট

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৩, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)