Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০২২ , ২:২৬ অপরাহ্ণ | আপডেট: জুন ৩, ২০২২, ২:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের সম্ভাব্য ফলাফলের উপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ৪৫০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৪৫ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের হিসাববছর শুরু হয় ১ এপ্রিল, শেষ হয় ৩১ মার্চ। এ হিসেবে কোম্পানিটির চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক শেষ হবে আগামী ৩০ জুন। তবে তা শেষ হওয়ার আগেই সম্ভাব্য আর্থিক ফলাফলের ভিত্তিতে অন্তর্বতী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পর্ষদ।

লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২৩ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)