Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সূচকের উত্থানে বুধবার লেনদেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৪ , ৬:২৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে বুধবার, ১৪ আগষ্ট লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেন ছাড়িয়েছে ১২’শ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৫২ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৭০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।

বুধবার ডিএসইতে মোট ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫ কোটি ০১ লাখ টাকা।এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬ টির, কমেছে ২৩৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪২ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)