Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার খোলা থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৪ , ৬:৩২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে। এর ধারাবাহিকতায় এদিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন।

বুধবার, ১৪ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ আগস্ট এক আদেশের মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছুটি বাতিল করেছে। এ কারণে এদিন সব তফসিলি ব্যাংক স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরেক নির্দেশনায় বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলো ১৫ আগস্ট স্বাভাবিক নিয়মে অফিস খোলা ও কার্যক্রম পরিচালনা করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)