বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় এম. মাসরুর রিয়াজকে অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজের (এএএমসি) পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ব্যবস্থাপনা এবং মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের পক্ষ থেকে, আমরা এএএমসি আপনাকে বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এএএমসি’র সদস্যরা আপনার মত একজন যোগ্য ও দক্ষ অর্থনীতিবিদ এবং পাবলিক পলিসি বিশেষজ্ঞকে পুঁজিবাজারে নেতৃত্বে পেয়ে গর্বিত।
তারা আরও বলে, আমরা বিশ্বাস করি আপনার নিয়োগ বাংলাদেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং সংস্কারের একটি নতুন মাইলফলক সূচনা করবে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ব্যবস্থাপনা শিল্প এবং এর অংশীদাররা আমাদের পুঁজিবাজারকে পুনরুদ্ধার করার জন্য আপনার আসন্ন প্রচেষ্টাকে সমর্থন করে এবং এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতে সদা প্রস্তুত। আমরা আপনার দিকনির্দেশনা এবং নেতৃত্বের জন্য উন্মুখ আছি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)