Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির লভ্যাংশ প্রদান

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৫, ২০২৪ , ৬:২৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুইটি হলো: পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে। কোম্পানিটি ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিলো।

অপরদিকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে পাঠিয়েছে।কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছিলো।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)