Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বার্জার পেইন্টসের আয় কমল

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৫, ২০২৪ , ৬:৫৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ টাকা ৭৪ পয়সা এবং গত বছর একই সময়ে ২০ টাকা ৯৬ পয়সা আয় ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৩০ টাকা ২৭ পয়সা। এছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল (মাইনাস) ১৭ টাকা ৮১ পয়সা এবং যা আগের বছর একই সময় ৪৭ টাকা ৮ পয়সা ছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)