Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট অনুমোদন পেল বিএসইসির

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৪ , ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক পিএলসি সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, অ্যাসেট ম্যানেজার হিসেবে সম্প্রতি কোম্পানিটিকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে কোম্পানিটি এখন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)