Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৪ , ১:১৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ১:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে সোমবার, ১৯ আগস্ট স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানি দুটি হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ২০ আগস্ট প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। ২১ আগস্ট পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শেষ হবে। আর এর জন্য কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ আগস্ট ও ২২ আগস্ট।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানি দুটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)