Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের সভা বেলা ৩টায়

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৪ , ১:২৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ১:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)