Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পদত্যাগ করলেন ডিএসইর চেয়ারম্যান হাসান বাবু

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২৪ , ২:০৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৯, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) ডিএসইতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পদত্যাগের হিড়িক পড়েছে। ১০ আগস্ট পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ এবং গভর্নরের পদ ছাড়েন আবদুর রউফ তালুকদার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)