Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামিক ফাইন্যান্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২৪ , ৫:৫৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৯, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে কোনো কারণ ছাড়াই এই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। শেয়ার দর বাড়ার কারণে সম্প্রতি ডিএসই কোম্পানিটির কাছে এর কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর চিঠির জবাবে গত ১৪ আগস্ট কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ার পেছনে কোন কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৮.৩০ টাকা। আর ১৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৬.২০ টাকায়। অর্থাৎ এই ৮ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.৯০ টাকা বা ৯৫ শতাংশ বেড়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)