Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বে-লিজিংয়ের এজিএমের স্থান পরিবর্তন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২৪ , ৬:৩২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২০, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য কোম্পানিটির এজিএম রমনা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। তাতে ভার্চুয়ালি যোগদানের পাশাপাশি বিনিয়োগকারীরা স্বশরীরে অংশগ্রহণ করতে পারবেন।

স্বশরীরে যোগদানের জন্য স্থান হিসেবে কোম্পানিটির শুরুতে কাকরাইলের আইডিইবি ভবন নির্বাচন করলেও অনিবার্য কারণবশত তা পরিবর্তন করে রমনার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)