Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সভা ২৮ আগস্ট

প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২৪ , ৭:১০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২০, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে  প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়াও, একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোণষা আসতে পারে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)