Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২২, ২০২৪ , ৮:০৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২২, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল মিলস লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

ডিএসই সূত্রে জানা গেছে,

সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এএ+” রেটিং করেছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সায়হাম টেক্সটাইল মিলস: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী “এএ-” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে। কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত এবং ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী “এএ৩” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে। কোম্পানিটির গত ৩১ ডিসম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)