বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) কমিশন ভবনে তাদের এ সাক্ষাতে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে চেয়ারম্যানের সঙ্গে সিএসইর এমডি পরিচিত হন এবং সিএসই বোর্ড পুনর্গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
সে সময় বিএসইসির কমিশনার মু. মোহসীন চৌধুরী, ড এটিএম তারিকুজ্জামান এবং সিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)