Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন পতনে

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২৪ , ৮:৪২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতনের মধ্য দিয়ে মঙ্গলবার, ২৭ আগষ্ট লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৫ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৯০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২১৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ শূন্য দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

ডিএসইতে মোট ৭৫০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ২৫ আগষ্ট লেনদেন হয়েছিলো ৫৫৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩৪ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৩১ টির, কমেছে ২৩১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৩ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)